আনুশকাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে রোষের মুখে ঋতাভরী - The News Lion

আনুশকাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে রোষের মুখে ঋতাভরী



বিরুষ্কার ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি। এমন খবর জানার পর আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। বিনোদন থেকে খেলার জগৎ। বাদ যায়নি টলিউডও। বাদ যাননি ঋতাভরী চক্রবর্তীও। তিনি সোশ্যাল মিশিয়ায় তাঁর আর আনুশকার অভিনিত একটি ছবি পোষ্ট করেছেন।




যেখানে দেখা যাচ্ছে রক্তাক্ত আনুশকার মাটিতে শুয়ে রয়েছেন। ঋতাভরী হাত বাড়িয়ে তার সদ্যোজাত সন্তানকে এগিয়ে দিচ্ছেন প্রথম ও শেষ বার দেখার জন্য়। এই ছবি পোস্টের পরেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রীর উপর। কেউ বললেন এমন খুশির খবরকে ঘিরে শুভেচ্ছা জানানোর জন্য এমন ছবি মোটেই উপযুক্ত নয়।



আর হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা এই ছবিই পোস্ট হয়ে দাঁড়ায় বিতর্কের কেন্দ্রস্থল। উচ্ছ্বসিত ঋতাভরী আনন্দ প্রকাশের জন্য বেছে নেন ‘পরী’ ছবির বিশেষ দৃশ্য। যেখানে দেখা গিয়েছিল তার চরিত্র নিজের হাতে আনুশকার অর্থাৎ পরীর ডেলিভারি করে তার সন্তানকে পৃথিবীতে আনে। ঠিক তারপরেই মৃত্যু হয় পরীর।  এই ছবি পোষ্ট করার পর এমন কড়া প্রশ্নের মুখোমুখি হতে হবে তিনি তা বুঝতেও পাড়েন নি।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.