জম্মুতে জলের তোড়ে ভেসে গেল আস্ত কংক্রিটের ব্রিজ - The News Lion

জম্মুতে জলের তোড়ে ভেসে গেল আস্ত কংক্রিটের ব্রিজ



দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষনে কোথাও ধস, কোথাও বন্যা।  এবার জম্মু থেকে এল এক বিধ্বংসী ছবি। জলের তোড়ে ভেসে গেল আস্ত কংক্রিটের ব্রিজ।  ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও। দেখা যাচ্ছে জলের তোড়ে ব্রিজ ভেসে যাচ্ছে। 


 বুধবার থেকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ওই অঞ্চলে। আর তার জেরেই এই ভয়াবহ ঘটনা। ব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেসে যাচ্ছে তাউই নদীতে।


গত কয়েকদিনে বৃষ্টির জেরে হতাহতের ঘটনাও ঘটেছে। সোমবার ধস নেমে মৃত্যু হয়েচে ৪ জনের।  বুধবার দ্বিতীয় দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ২৭০ কিলোমিটার জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.