গণেশ চতুর্থীতে কীভাবে গণেশের মূর্তিকে প্রতিষ্ঠিত করবেন?
যারা গনেশ চতুর্থীর আগেই বাড়িতে মূর্তি নিয়ে আসছেন তারা নির্দিষ্ট দিনের আগের পর্যন্ত নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখুন। পুজোর দিন মূর্তি স্থাপনের আগে খুলবেন মুখ। গনেশ নিয়ে ঘরে প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না। মূর্তি স্থাপনের আগেও ছড়িয়ে দিন চাল। ওপরে রাখুন সুপুরি, কাঁচা হলুদ, লাল কুমকুম ও দক্ষিণা।
হিন্দু পৌরানিক মতে গণেশ জন্মেছিলেন মধ্যহ্নকালে৷ তাই তাঁর মূর্তি মধ্যহ্নকালেই প্রতিষ্ঠিত করতে হয়৷ এই বছর গণেশ চতুর্থীর প্রথম দিন দুপুর ১২:৩০ থেকে ১:০০ পর্যন্ত সময়ে মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে৷ অবশ্য এখন অনেকেই তার আগেই মূর্তি স্থাপন করে নেন৷ তবে এই দিন বিশেষ পুজো পাঠের আয়োজন করতে হয়৷
গণেশের মূর্তি এমন ভাবে বেদীতে বসাতে হবে যাতে সর্বক্ষণ সর্বদিক তাঁকে দেখতে পান ভক্তরা৷ মূর্তি বসানোর আগে জায়গাটি অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে৷ বেদীতে কাপড় বিছিয়ে সেখানে চাল ছড়িয়ে রাখতে হয়৷

Post a Comment