ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন শাহরুখ খান
দি নিউজ লায়ন ; আজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশে
পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির
মধ্য দিয়ে পালন করছেন এই ধর্মীয় উৎসব। এই বিশেষ দিনে ভক্তদের
শুভেচ্ছা জানালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আজ শনিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে
শাহরুখ খান একটি ছবি শেয়ার করে ভক্তদের ঈদ মুবারক জানান। প্রত্যেকের সুখ-সমৃদ্ধি ও
সুস্বাস্থ্য কামনা করেন। সেইসঙ্গে সবাইকে আত্ম-আলিঙ্গনের আহ্বান জানান।
এবার করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল
আজহা উদযাপিত হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই চলছে উদযাপন। হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও
অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকে শুরু হয়
কোরবানির এ প্রচলন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.)
তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য
ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।

Post a Comment