রোমাঞ্চকর একটি যাত্রা পাড়ে আলুটিলা রহস্য গুহা
খাগড়াছড়ি শহরে এসে আলুটিলা রহস্য গুহায় যেতে অবশ্যই যেন ভুলবেন না। শহরের অদূরে আবস্থিত এই গুহায় বিচিত্র এক অভিজ্ঞতা হবে আপনার মাত্র মিনিট পনেরর একটি ভ্রমণে। যেন মনে হবে ইন্ডিয়ানা জোন্সের মত আপনিও অংশ নিচ্ছেন কোন রোমাঞ্চকর অভিযানে। গুহার ভেতর ঘুটঘুটে অন্ধকার। তাই টর্চ বা বাঁশের মশাল সাথে নিয়ে যেতে হবে। চিন্তা করবেন না গুহার বাইরেই মশাল কিনতে পাওয়া যায়।
রোমাঞ্চকর একটি যাত্রা হতে হতে পাড়ে আলুটিলার ভেতরে;
আলুটিলা যাওয়ার পথেই চান্দের গাড়ির চালককে বললে সে ঘুরিয়ে আনবে কাছের টিলার উপর থেকে। পুরো খাগড়াছড়ি শহরের ভিউ এখান থেকে পাওয়া যায়। খাগড়াছড়ি শহরে একটি ছোট্ট ঝুলন্ত সেতু আছে। চাইলে দেখে আসতে পারেন সেটিও আর সারাদিনের ক্লান্তির অবসান ঘটাতে সাঁতরে আসতে পারেন নিচের খাল থেকে।
তাই ভ্রমণ পিয়াসি মানুষের আনাগোনাও দিন দিন বেড়ে চলছে এইসব পর্যটন কেন্দ্রগুলোতে। তবে দুঃখজনক ব্যাপার হল পর্যটকদের অসতর্কতা এবং বে খেয়ালীপনায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই আমাদের সচেতন হওয়া উচিত নয়তো আগামী প্রজন্ম বঞ্চিত হবে এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য থেকে।

Post a Comment