নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৬, নিখোঁজ ১৭ - The News Lion

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৬, নিখোঁজ ১৭



নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৬,  নিখোঁজ ১৭ । ঘটনাটি নেপালের পশ্চিমাঞ্চলীয় আচাম জেলার।   বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। সূত্রের খবর  বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে।



 উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের জলে যে ১৭ জন নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।  রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার জলে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.