নাবালিকাকে আটকে রেখে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ বৃদ্ধ দোকানদারের
দি নিউজ লায়ন ; নাবালিকাকে
দোকানে আটকে রেখে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো বৃদ্ধ দোকানদারের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই দোকানে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা। পুলিশ আটক করেছে বৃদ্ধ
দোকানদারকে। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার দু নম্বর রেলগেট এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এক নাবালিকা সকালে
মায়ের সঙ্গে পার্শ্ববর্তী চিত্ত দাসের মুদি দোকানে যান।
মা সেখান থেকে অন্য একটি
দোকানে গেলে ফিরে এসে মেয়েকে না পেয়ে চিত্ত দাসের কাছে জিজ্ঞাসা করেন তার মেয়ে
কোথায় জানতে চায়। সেই
সময় দোকানদার জানান সে
জানেন না।
পরবর্তীতে চিত্ত দাসের দোকানে থেকে মেয়ে কাদতে কাদতে বাইরে এসে জানায় তাকে আটকে রেখে কুপ্রস্তাব
দিয়েছিল বৃদ্ধ চিত্ত দাস। এই খবর জানাজানি হতেই
এলাকার মানুষ চিত্ত দাসের দোকানের উপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছে চিত্ত দাসকে আটক করে বনগাঁ থানার পুলিশ।

Post a Comment