রহস্যজনকভাবে যুবকের মৃত্যু
অরূপ অধিকারী ; ইচ্ছে ছিল একদিন সাংবাদিক হয়ে এলাকার সংবাদ সকলের সামনে তুলে ধরবে সেইমতো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিল সৌরভ, শেষ পর্যন্ত নিজেই সংবাদ হয়ে সকলের সামনে হাজির হলো।
উত্তর ২৪ পরগনা জেলা্য গোবরডাঙ্গা থানার মছলন্দপুর বেলেডাঙ্গা গ্রামের বাসিন্দা শ্যামল সাহার একমাত্র ছেলে সৌরভ সাহার মৃত্যুর সংবাদ এলো আজ সকালে। পড়াশোনার পাশাপাশি সৌরভ একটি মোবাইলের দোকানে কাজ করতো এবং মোবাইলের যন্ত্রাংশ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিল রাতে বাড়ি ফেরেনি তবে জানা গেছে বাড়ির লোকের সঙ্গে রাতে একবার কথা হয়েছিল, গাইঘাটা থানার বেড়ী গোপালপুর হাই স্কুল মোড়ের কাছে এক বন্ধুর বাড়িতে আছে। আজ সকালে সেই বন্ধুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়।
মঙ্গলবার শেষ দেখা টুকু করে যায় মা বাবার সাথে।আর বাড়ি ফেরা হলো না সৌরভ সাহা সব স্বপ্নটুকু শেষ করে দিল সৌরভের বন্ধু বেরি গোপালপুর এর রাজু। মঙ্গলবার বিকালে বেরি গোপালপুরে যায় বন্ধুর বাড়ি বুধবার বেড়ি গোপালপুর এর বন্ধুর বাড়ি থেকে মছলন্দপুর এর সৌরভের বাড়িতে খবর দেয়।
সৌরভের বন্ধু রাজু ফোন করে জানায় সৌরভ মৃত। এরপরে সুটিয়া পুলিশ ফাঁড়ি ওসি বলাই ঘোষ বেরি গোপালপুরের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে এবংসৌরভের বন বন্ধু ও বন্ধুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।মছলন্দপুরে এল ঠিকই কিন্তু মৃত অবস্থায়।
এলাকা থেকে প্রতিবেশীরা জানান ওর মতন ছেলেই হয়না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মছলন্দপুরের বেলেডাঙ্গায়।

Post a Comment