করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি - The News Lion

করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি




দি নিউজ লায়ন ;  করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি। ব্রাজিলের  রাষ্ট্রপতি জাইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।  বৃহস্পতিবার এখবর নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়।তবে রিপোর্ট পজিটিভ এলেও এখন ফার্স্ট লেডির শরীর ভালো আছে বলে জানা যাচ্ছে। এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন, রাষ্ট্রপতি জাইর বলসোনারো। 

জানা যায়, জুলাই মাসের শুরুর দিকে তিনি করোনায় আক্রান্ত হন। তবে এখন সুস্থ তিনি।এছাড়া ব্রাজিল সরকারের মোট ৫ জন মন্ত্রীরও করোনা ধরা পড়েছে। বৃহস্পতিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রস পোন্টেস। এই পর্যন্ত তাঁকে ধরেই মোট ৫ মন্ত্রী করোনায় আক্রান্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.