ভারতে ইদুজ্জোহা পালিত হবে আগামীকাল
দি নিউজ লায়ন ; মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে আজ, খুশির ইদুজ্জোহা, ভারতে পালিত হবে আগামীকাল। আগামীকাল গোটা ভারতবর্ষে জুড়ে পালিত হবে খুশির ইদুজ্জোহা। অতিমারি করোনাভাইরাস সংক্রমণ বাড়াতে বিগত ঈদ উৎসব যেভাবে পালিত হয়েছে ঠিক সেইভাবেই পালিত হবে ইদুজ্জোহা।
আজ পবিত্র শুক্রবার হওয়াতে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ঈদ উৎসব পালিত হয়ে যাওয়ার কারণে আজ নদীয়ার শান্তিপুরের বিভিন্ন বাড়িতে চললো বিশেষ প্রার্থনা কোরান পাঠ। সঙ্গে কাল ইদুজ্জোহা হাওয়াতে চলছে হাতে মেহেন্দি আঁকার কাজ।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েই সরকারি নির্দেশ মেনেই বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা কমিটিগুলি বিশেষভাবে তৎপর এ বিষয়ে। খুশির ঘাটতি পূরণ করতে পরিবার প্রধানরা সবরকম ব্যবস্থা করেছেন বাড়িতে।

Post a Comment