চিকিৎসার হাল-হকিকত খতিয়ে দেখতে তৃতীয়বারের জন্য রাজ্যে আসছে ICMR- এর দল - The News Lion

চিকিৎসার হাল-হকিকত খতিয়ে দেখতে তৃতীয়বারের জন্য রাজ্যে আসছে ICMR- এর দল



ফের রাজ্যে আসছে ICMR- এর দল৷ করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এর আগে দু’বার ICMR-এর দল বাংলায় এসেছিল৷ সূত্রের খবর,রাজ্যের দু’টি কোভিড হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে ICMR-এর কাছে৷ ওই দু’টি হাসপাতালের মধ্যে একটি হল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ অপরটিও উত্তর ২৪ পরগণার একটি বেসরকারি কোভিড হাসপাতাল৷



পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজেও পরিদর্শন করতে পারেন৷  তবে বিশেষ করে জেলার দুই কোভিড হাসপাতালের করোনা চিকিৎসার হাল-হকিকত খতিয়ে দেখতেই ফের তৃতীয়বারের জন্য রাজ্যে আসছে ICMR-এর একটি প্রতিনিধি দল।


 শুক্রবারই ওই দলটির কলকাতায় এসে পৌঁছানোর কথা৷ আগামী শনি ও রবিবার হাসপাতালগুলো পরিদর্শনের পর সোমবার দিল্লি ফিরে যাবেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে রিপোর্ট দেবেন৷     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.