মোদিকে রাখি, মাস্ক পাঠালেন একদল বিধবা মহিলা - The News Lion

মোদিকে রাখি, মাস্ক পাঠালেন একদল বিধবা মহিলা



করোনার জেরে বৃন্দাবনের ‘মা সারদা’ এবং ‘মেরা সাগাভগিনী’ আশ্রমে বসবাসকারী একদল বয়স্ক বিধবা মহিলা রাখিতে মোদীর কাছে যেতে না পারায় মোদীর উদ্দেশ্যে পাঠিয়েছেন রাখি ও মাস্ক। বৃহস্পতিবার একটি এনজিও একথা জানিয়েছে।


ওই বিশেষ রাখিগুলিতে রয়েছে প্রধানমন্ত্রী মোদীর ছবি। এছাড়া মাস্কগুলি তৈরি করা হয়েছে মন্দির নগরী বৃন্দাবনের থিম যুক্ত করে। তার ওপর আবার লেখা রয়েছে “নিরাপদ থাকুন” এবং “আত্মনির্ভর”।


জানানো হয়েছে শুক্রবারেই ওই রাখি এবং মাস্ক পৌঁছে যাচ্ছে মোদীর অফিসে। তবে এবার রাখি পড়েছে সোমবার ৩ অগস্ট। অর্থাৎ দু দিন বাকি থাকতেই পৌঁছে যাবে রাখি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.