ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা করোনায় আক্রান্ত - The News Lion

ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা করোনায় আক্রান্ত




ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা।আজ রবিবার সাকিবের বাবার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুড়া জেলার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।





তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা। রবিবার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।






এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন।নিজের করোনা আক্রান্তের বিষয়ে মাশরুর রেজা বলেন, আমি যে ব্যাংকে কাজ করি সেখানে আগেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সংক্রামিত হয়েছি বলে ধারণা করছে সবাই।





আমার মনে হচ্ছে যতজন করোনা আক্রান্ত হয়েছে, সবচেয়ে সুস্থ সবল আমি-ই। তাই এই নিয়ে ভাবছি না, নিয়ম মেনে চললে দ্রুত আরোগ্য লাভ করতে পারব।তিনি আরও বলেন, ‘সাকিব আমেরিকা থেকে খোঁজ-খবর নিয়েছে। সে আমাকে কোনো টেনশন না করতে বলেছে এবং নিয়ম মেনে চলতে বলেছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.