সারা বিশ্বে করোনা থেকে সেরে উঠলেন প্রায় ৭৬ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ৭৫ লাখ ৭৫ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৭৬৮ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৮ লাখ ২২ হাজার ২৭৯ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৯২৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৭৫ লাখ ৭৫ হাজার ৪৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ডিসেম্বরে চিন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনায় ভারতসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Post a Comment