নেইমার-এমবাপ্পেদের ৯ গোল, ৫ হাজার দর্শকের উল্লাস - The News Lion

নেইমার-এমবাপ্পেদের ৯ গোল, ৫ হাজার দর্শকের উল্লাস





করোনা মহামারির মধ্যেও গ্যালারিপূর্ণ দর্শক নিয়ে মাঠে ফিরেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল রবিবার রাতে ফ্রান্স সরকার আয়োজিত এক প্রীতি ম্যাচে পাঁচ হাজার দর্শকের সমারোহে মাঠে তাণ্ডব চালিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।অতিথিদের মাঠ স্তাদিও ওসিয়েনে দুর্বল প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিল পিএসজি ।




এ যেন পাড়ার মাঠে বড় ভাইদের সঙ্গে কিশোরদের ম্যাচ। দ্বিতীয় বিভাগের দল লা হ্যাভরকে গুনে গুনে ২ হালি গোল দিয়েও মন ভরেনি নেইমারদের। ৯-০ গোলে হারিয়েছে তাদের।এই নয় গোলে অবদান রেখেছেন ছয় ফুটবলার। এদের মধ্যে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাওলো সারাবিয়া।





একটি করে গোল করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে ও আর্নোদ কালিমুয়েন্দোর।হ্যাভরের ঘরের মাঠ স্তাদিও ওসিয়েনের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার হলেও করোনাবিধি মানায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ হাজার দশককে এই গোলোৎসব দেখতে সুযোগ দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.