ঘুমন্ত অবস্থায় ছাত্রীকে কুপিয়ে খুন - The News Lion

ঘুমন্ত অবস্থায় ছাত্রীকে কুপিয়ে খুন




প্রেম প্রস্তাবে না বলায় কলেজ ছাত্রীর গলা কেটে খুন।  ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের  দৌলতাবাদে। নিহত ছাত্রীর নাম মুর্শিদা খাতুন রোজা।খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম রাজা  নামে এক ব‍্যক্তিকে গ্রেপ্তার করেছে দৌলতাবাদ থানার পুলিশ।







মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, নিহত মুর্শিদাকে বেশ কয়েক মাস আগে প্রেম প্রস্তাব দেয় ওয়াসিম। যদিও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল মুর্শিদা। এরপরই তাকে একাধিকবার চাপ দিতে শুরু করে ওয়াসিম। শেষে ব্যর্থ হয়ে খুনের পরিকল্পনা সে। শনিবার রাতে কোনওভাবে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মুর্শিদার গলায় কোপ দেয় সে।






গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ছাত্রীর। মুর্শিদাবাদের পুলিশ সুপার  শবরী  রাজকুমার  জানিয়েছেন, পুরনো প্রেমঘটিত কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.