সুন্দরবনে আমফানের তান্ডবে ক্ষতি হয়নি রয়েলবেঙ্গল সহ বন্যপ্রাণের - The News Lion

সুন্দরবনে আমফানের তান্ডবে ক্ষতি হয়নি রয়েলবেঙ্গল সহ বন্যপ্রাণের




বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে প্রায় গোটা সুন্দরবন এলাকা তছনছ হয়ে গেলেও ক্ষতি হয়নি বন্য প্রাণীর। রয়েলবেঙ্গল সহ সমস্ত বন্যপ্রাণী অক্ষত রয়েছে- এমনই রিপোর্ট উঠে এলো বনদপ্তর এর একটি সমীক্ষায়।





 প্রবল ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কতটা ক্ষতি হয়েছে তা জানার জন্য ড্রোন এবং বিভিন্ন নজরদারি ক্যামেরার মাধ্যমে সমীক্ষা চালায় বনদপ্তর।






বন দফতরের রিপোর্টে উঠে এসেছে, ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বন্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। অক্ষতই রয়েছে রয়েলবেঙ্গল। এমনকি তাদের কোন রকম খাদ্য সংকট এই মুহূর্তে নেই জঙ্গলে। পর্যাপ্ত পরিমাণে হরিণ এবং  বুনো শুয়োর রয়েছে। তবে ঘূর্ণিঝড়ে বিভিন্ন প্রজাতির বহু ম্যানগ্রোভ গাছের ক্ষয়ক্ষতি হয়েছে।






পাশাপাশি ১৩৫ কিমি ফেনসিং এর ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে। রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী জানিয়েছেন, গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বহু ম্যানগ্রোভ গাছের ক্ষয়ক্ষতি হয়। তবে বন্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতি হয়নি।বন কর্মীরা এ বিষয়ে প্রতিদিনই সার্ভে করছে।





এমনকি ড্রোনের মাধ্যমে দেখা হয়েছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।প্রথম পর্যায়ে ১০ লক্ষ ম্যানগ্রোভের চারা রোপণ করা হবে। ইতিমধ্যে ম্যানগ্রোভ চারা গাছ রোপণের কাজ শুরুও হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.