তৃতীয় লক ডাউনে ঘরবন্দী সাধারণ মানুষ, জেলায় জেলায় চলছে লকডাউন - The News Lion

তৃতীয় লক ডাউনে ঘরবন্দী সাধারণ মানুষ, জেলায় জেলায় চলছে লকডাউন




করোনা সংক্রমণ ঠেকাতে এবার এগিয়ে এল সাধারণ মানুষ।আর যার জেরে বুধবার সকাল থেকেই শুনশান থাকল উলুবেড়িয়া শহরের পাশাপাশি ৬ নং জাতীয় সড়ক। যদিও এদিন সকাল থেকেই উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং করেছে এবং বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে বাড়িতে ফেরত পাঠিয়েছে। জুলাই মাসের প্রথম দুটি লক ডাউনে উলুবেড়িয়ায় সেভাবে মানুষকে সচেতন না হতে দেখা গেলেও বুধবারের ডাউনে মানুষের সেই সচেতনতা বৃদ্ধির জন্য রাস্তা প্রায় শুনশান ছিল। আর এদিন মানুষের এই সচেতনতা বৃদ্ধির জন্য পুলিশকে সেভাবে বেগ পেতে হয়নি। অন্যদিকে এদিন ৬ নং জাতীয় সড়ক ও প্রায় শুনশান ছিল।


লকডাউন অমান্য করে রাস্তায় বের হতেই ধরপাকড় শুরু করে বীরভূম জেলা পুলিশ। বুধবার সকালে সাঁইথিয়া থানার পুলিশ টহল দেওয়ার সময় এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে দৌড়াতে শুরু করে যুবক।  পাল্টা তাড়া  করে সাঁইথিয়া থানার পুলিশ। কিছুদুর যাবার পরে ফের যুবককে ধরে ফেলে সাঁইথিয়া থানার পুলিশ। চলে বেদম প্রহার। এরপর যুবককে আটক করে সাঁইথিয়া থানায় নিয়ে আসে পুলিশ। জানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইন অমান্য করা ধারায় মামলা রুজু করা হয়েছে।


সাপ্তাহিক লক ডাউনের তৃতীয় দিনে লক ডাউনের সর্বাত্মক ছবি দেখা গেল বাঁকুড়ায়।  সকাল থেকেই এদিন কার্যত ফাঁকা ছিল শহরের রাস্তাঘাট।  বন্ধ ছিল শহরের চক বাজার,  বড়বাজার সহ সমস্ত বাজার ও দোকানপাট। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকলেও বেলা বাড়তেই শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় পুলিশের তৎপরতা। অবাধ্য জনতাকে ঘরমুখো করতে বাঁকুড়ার কলেজ মোড়ে বাঁকুড়া সদর থানার পুলিশ শুরু করে চেকিং।  বাড়ির বাইরে পা রাখা পথ চলতি মানুষকে দেখতে পেলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  বাড়ির বাইরে বেরোনোর উপযুক্ত কারন দেখাতে না পারলেই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফে ।

লকডাউন অমান্য করেই সাতসকালে নরেন্দ্রপুরের খেয়াদহে দোকান খোলা রইলো। একই চিত্র দেখা গেল সোনারপুরের বিদ্যাধরপুরে। অনেক দোকান খোলা ছিল।  যদিও পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে এর উল্টো চিত্র ধরা পড়লো বারুইপুরের চম্পাহাটির কাটাখাল, সুরজোপুরে। বারুইপুর এস ডিপিও ও আই সি সহ পুলিশ সকালেই দোকান খোলা,মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছে অনেকে এর খবর পেয়েই অভিযান চালায়। গিয়ে দোকান বন্ধ করে দেয়। অনেককে মাস্ক পড়িয়ে শাস্তিও দেয় পুলিশ। এমনকি লাঠি উচিয়ে পুলিশ কে তেড়ে যেতেও দেখা যায়।  এই অভিযান আরো চলবে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.