হাওড়ার শিল্পীর মাউথ অরগ্যানের সুর শুনে কি বললেন অমিতাভ
নেট দুনিয়ায় কে কখন কীভাবে কার কাছে পৌঁছে যাবে, কে কখন ভাইরাল হয়ে গিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে তা বলা মুশকিল। না, হলে উলুবেড়িয়ায় মাউথ অরগ্যান বাজালো যুবক আর সুদূর মুম্বইয়ে মুহূর্তে পৌঁছে গেল সেই সুর। তাও আবার অমিতাভ বচ্চনের কাছে। সুরে মুগ্ধ অমিতাভ লিখলেন ‘অদ্ভূত’। সত্যি অদ্ভূত এই নেট দুনিয়া। সোমবার নিজের টুইটার ও ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন “On a mouth organ never ever heard anything like this before ! ‘অদ্ভুত,অদ্ভুত,অদ্ভুত!!” ভিডিওতে মাউথ অরগ্যান বাজানো শিল্পীটি আর কেউ নন উলুবেড়িয়ার ফুলেশ্বরের শুভ্রনীল সরকার।
জানা গিয়েছে, এদিকে ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওযার পর খুশি অমিতাভ বচ্চন। তিনি টুইট করেছেন, ‘‘আমার নাতনি আর বহুরানি বাড়ি ফিরে গিয়েছে। আমি চোখের জল ধরে রাখতে পারিনি। কিন্তু ওই ছোট মানুষটা আমায় আশ্বাস দিয়ে গিয়েছে যে, আমিও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারব। ওর কথায় বিশ্বাস রাখতেই হবে। প্রায় চোদ্দো দিন একা হাসপাতালে সময় কাটাচ্ছেন অমিতাভ। ভক্তের ভিড় নেই, তাঁকে দেখতে আসা কারও স্নেহস্পর্শ নেই, স্বজনবান্ধবহীন। সঙ্গী বলতে শুধু সোশ্যাল মিডিয়া। সেখানেই এই ভিডিও দেখে মুগ্ধ হন অমিতাভ।
শুভ্রনীল জানিয়েছে, এই ভিডিও এক বছর আগে ইউটিউবে সে দিয়েছিল। অমিতাভ বচ্চনের কমেন্ট দেখে প্রথমে সে বিশ্বাস করতে পারেনি। ভেবেছিল, অমিতাভের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে কেউ মন্তব্য করেছে। তারপর দেখে ঘটনা পুরোটাই সত্যি।
তার মাউথ অরগ্যানের সুরে সকলকে মুগ্ধ করেন।তবে বিগ-বির মতো ব্যক্তির কাছ এহেন আশীর্বাদ পেয়ে আপ্লুত শুভ্রনীল।শুভ্রনীলের ফেসবুক জুড়ে এখন শুভেচ্ছার বন্যা।
Post a Comment