বজ্রপাতের আগাম আভাস দেবে দামিনী অ্যাাপ
সম্প্রতি উত্তরপ্রদেশে বর্জ্রপাতে মৃত্যু হয়েছিল বেশ কিছুজনের। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্যের যোগী সরকার। যোগী আদিত্যনাথের সরকার কৃষকদের জানিয়েছে যে কৃষকরা যেন তাঁদের মোবাইল ফোনে 'দামিনী’ অ্যাপটি ডাউনলোড করে নেন।
বর্জ্রপাতের সম্ভাবনা জানতে দামিনী অ্যাপ অ্যাপটি বায়ুমণ্ডলের পরিস্থিতি মূল্যায়ন করার পরে বর্জ্রপাতের সম্ভাবনা সম্পর্কে ব্যবহারকারীকে সচেতন করার জন্য তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, বর্জ্রপাতে প্রায় একশোজনের মৃত্যু হয়েছে বিহার ও উত্তরপ্রদেশে। কীভাবে কাজ করে এই অ্যাপ এ বিষয়ে অ্যাপ প্রস্তুতকারক এস ডি পওয়ার বলেন, ‘বর্জ্রপাতের পাঁচ মিনিট আগে এই অ্যাপ ব্যবহারকীকে সজাগ করে দেবে। এই অ্যাপে এও জানা যাবে কতদূরে বর্জ্রপাত হবে এবং তা কোন সময়।
এমনকী যদি বর্জ্রপাতের সম্ভাবনা নাও থাকে শুধু বৃষ্টি হয়, তবে অ্যাপটি তাও জানান দিয়ে দেবে ব্যবহারকারীদের।' ২০১৮ সালের নভেম্বরে মহারাষ্ট্রের পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজির পক্ষ থেকে এই অ্যাপটি চালু করা হয়। এটা এখন কেন্দ্র সরকারের ভূ বিজ্ঞান মন্ত্রকও সমর্থন করছে।
এটি ১ লক্ষ বার ডাউনলোড হয়েছে এবং বুধবার পর্যন্ত এটি ভারতের ষষ্ঠ শীর্ষ আবহাওয়া অ্যাপ। ঠিক কোথায় বাজ পড়বে, ওই অ্যাপ সেটা নির্দিষ্ট করে বলতে পারবে না। যেখানে সেন্সর রয়েছে, তার ২০-৪০ কিলোমিটারের মধ্যে বজ্রগর্ভ মেঘ এবং তার মধ্যে বিদ্যুৎ সঞ্চার হচ্ছে কি না, সেটাই বলবে অ্যাপের সেন্সর।
চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে খোলা মাঠে ও গাছের নীচে যাতে তারা আশ্রয় না নেন এবং মাটিতে যেন তাঁরা সেই সময় শুয়েও না থাকেন। বজ্রপাতের সময় যদি কোনও খোলা জায়গায় কেউ আটকে যায়, তাদের কানের উপর হাত রেখে নীচের দিকে বাঁকানো উচিত এবং নিশ্চিত হওয়া উচিত যে তাদের পায়ের গোড়ালি একে অপরকে স্পর্শ করছে।'

Post a Comment