চিকিৎসার নামে প্রতারণা, রিজেন্ট হাসপাতালের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা - The News Lion

চিকিৎসার নামে প্রতারণা, রিজেন্ট হাসপাতালের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা




ঢাকা প্রতিনিধি : ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।




তিনি জানান, রিজেন্ট হাসপাতালে করোনাভািইরাস চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহেদ। এ অবস্থায় তার দেশত্যাগের আশঙ্কা থেকে যায়। তাই তাকে দেশত্যাগ করতে না দিতে ইমিগ্রেশন পুলিশকে অবগত করেছে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ।




উল্লেখ্য, করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার নামে জালিয়াতিসহ প্রতারণার বিভিন্ন অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে। এর পর থেকেই সাহেদ করিম পলাতক আছেন। তবে আজ সকালে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এবং হাসপাতালের মালিক মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম শিবলী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.