উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে উদ্ধার ১৪৪ অভিবাসী বাংলাদেশি - The News Lion

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে উদ্ধার ১৪৪ অভিবাসী বাংলাদেশি



ঢাকা প্রতিনিধি : গ্রিস-মেসিডোনিয়া সীমান্ত এলাকােয় একটি ট্রাক থেকে এবার ১৪৪ বাংলাদেশি অভিাবাসীকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত মাসের শেষ দিকে বাংলাদেশের আরও ৬৪ নাগরিককে একইভাবে ট্রাক থেকে উদ্ধার করেছিল পুলিশ। খবর আলজাজিরা’র।দেশটির পুলিশ গতকাল মঙ্গলবার জানিয়েছে, রুটিন মাফিক টহলে তল্লাশির জন্য একটি ট্রাক থামালে তার ভেতর গাদাগাদি করে রাখা দুই শতাধিক মানুষ দেখতে পায় পুলিশ।




উদ্ধারকৃতদের মধ্যে কমপক্ষে ৬৩ জন কম বয়সী অভিবাসী রয়েছে। বাংলাদেশি ছাড়া বাকি ৬৭ জন পাকিস্তানের নাগরিক।পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল তারা। উদ্ধারকৃত সবাইকে আটক দেখিয়ে একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ বছর ওই চালক মেসিডোনিয়ান নাগরিক।




পুলিশ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি, বরং তার নামের অদ্যাক্ষর প্রকাশ করেছে।প্রসঙ্গত, এ বছরের শুরুর দিকে করোনার কারণে গ্রিস সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। কিন্তু মানবপাচারকারীরা এখনো সেখানে তৎপর রয়েছে। পাচারকারীরা তুরস্ক থেকে গ্রিসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে মানুষদের পাচার করে থাকে।প্রতি বছরই যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশগুলো থেকে অবৈধভাবে গ্রিস হয়ে ইউরোপে পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী ও শরণার্থী।




বর্তমানে সিরিয়া, আফগানিস্তান, ইরাক এবং আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৫ হাজার ২০০ অভিবাসী শিশু গ্রিসে অবস্থান করছে। তাদের মধ্যে অনেকে মানবেতর জীবন কাটাচ্ছে।




উল্লেখ্য এর আগে গত ২৩ জুন অপর এক ট্রাকের ভেতর থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছিল উত্তর মেসিডোনিয়ার পুলিশ। দেশটির দক্ষিণপূর্বে স্ট্রুমিকার কাছে নিয়মিত টহলের সময় ওই বাংলাদেশিদের আটক করা হয়েছিলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.