বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে মদনমোহন বাড়ি - The News Lion

বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে মদনমোহন বাড়ি




আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে কোচবিহার মদনমোহন বাড়ি। কোচবিহার জেলা প্রশাসন এবং দেবত্র ট্রাস্টি বোর্ডের বৈঠকে ঠিক হয়েছে, ভক্তরা নিত্য পুজো দিতে পারলেও ভোগ গ্রহণ এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। রাজপুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, একসঙ্গে ১৫ জনের বেশি মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।



 মন্দিরে প্রবেশের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের চাতালে কোনভাবেই কোন ভক্ত উঠবেন না। অঞ্জলি এবং আশীর্বাদ বন্ধ রাখা হয়েছে। একই সাথে বন্ধ রাখা হয়েছে অন্নভোগ গ্রহণ।





কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, লক টাউনের কারণে মন্দির বন্ধ করা হয়েছিল সরকারি নির্দেশে। রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির গুলো খুলে গেলেও কোচবিহারে সংক্রমনের মাত্রা বেশি হওয়ার কারণে মদনমোহন মন্দির খোলা হয়নি।




সম্প্রতি কোচবিহারে সংক্রমণ সংখ্যা যথেষ্ট কমে গিয়েছে তাই কোচবিহারের বাসিন্দাদের কথা ভেবে মন্দির খুলে দেওয়া হচ্ছে।  সকাল ৯  টা থেকে দুপুর১  টা এবং বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.