মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা - The News Lion

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা





ঢাকা প্রতিনিধি : নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে উৎসব দে (১৭) নামের এক কলেজপড়ুয়া। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ভোলা জেলা শহরের আবহাওয়া অফিস রোড।উৎসব দে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয় দের ছেলে।







সে নাজিউর রহমান কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে উৎসব তার বাবার কাছে একটি মোটরসাইকেলের জন্য বায়না ধরে। কিছুদিন আগে উৎসবকে একটি মোটরসাইকেল কিনেও দেন বাবা। কিন্তু সেই মোটরসাইকেল উৎসবের পছন্দ হয়নি।









সে নতুন মডেলের মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে।এনিয়ে গত দুদিন ধরে বাবার ওপর অভিমান করে বাড়িতে খাওয়া-দাওয়া করছিল না সে। গতকাল বিকেলে তার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। সন্ধ্যার পর তাকে ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার।








উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.