নতুন রূপে আসছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর - The News Lion

নতুন রূপে আসছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর





এবার নতুন রূপে আসছেন  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্মুখ সমরে ভারতীয় বিমান বাহিনীর প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক ছবি ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’-এ দেখা যাবে তাঁকে। ছবিটিতে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করছেন তিনি।







জানা গিয়েছে,  চরিত্রটিতে অভিনয়কালে জীবনের বড় দীক্ষা পেয়েছেন জাহ্নবী। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে ইতিহাস-গড়া ওই পাইলটের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন জাহ্নবী কাপুর।







প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী বলেন, ‘এটি কাজের প্রতি আপনার চেষ্টা ও কঠোর পরিশ্রমকে বের করে নিয়ে আসে। তাঁর (গুঞ্জন সাক্সেনা) দৃষ্টিভঙ্গি খুব সহজ। কেউ যদি কঠোর পরিশ্রম করেন, তবে তাঁর প্রাপ্য স্থান তিনি ঠিকই বুঝে পান। আমি আমার অগ্রাধিকারপ্রাপ্তি সম্পর্কে বেশ সচেতন। প্রায়ই আমি এ ব্যাপারে নিজেকে দোষী ভাবতাম। কিন্তু সেরাটা, যা আমি করতে পারি তা হচ্ছে, আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্থান অর্জন করে নিতে।’







গুঞ্জন সাক্সেনা কীভাবে লিঙ্গবৈষম্যকে বাধা হিসেবে দাঁড়াতে দেননি এবং নিজেকে এর শিকার হতে দেননি, তাও উল্লেখ করেন জাহ্নবী। এর পরিবর্তে তিনি শুধু পরিশ্রম করেছেন, যা অনুপ্রেরণা জাগায়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.