করোনা ঠেকাতে গোটা বাড়িকেই প্লাস্টিক দিয়ে মুড়ে দিলেন বাদসা - The News Lion

করোনা ঠেকাতে গোটা বাড়িকেই প্লাস্টিক দিয়ে মুড়ে দিলেন বাদসা




করোনা ঠেকাতে কেউ হাত ডাকছেন আবার কেউ মুখ কিন্তু করোনা আটকাতে গোটা বাড়িকেই প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া! শুনেছেন।  শুনলে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু সেটাই করেছেন শাহরুখ খান।  মুম্বই সহ মহারাষ্ট্রে বেলাগাম বাড়ছে করোনা সংক্রমণ। মহামারী ঢুকে পড়েছে বচ্চন পরিবারেও। ভয়ে ভয়ে রয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ।   এর মাঝেই সামনে এসেছে শাহরুখের বাংলো মন্নতের বেশ কিছু ছবি।






 দেখা যাচ্ছে, প্লাস্টিকে মোড়কে মুড়ে ফেলা হয়েছে মন্নতকে। কিন্তু কেন, সে বিষয়ে শাহরুখ খানের তরফে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে করোনার জন্যই নাকি এমন ব্যবস্থা করেছেন বলিউডের বাদশা। বোঝাই যাচ্ছে, শাহেনশার পরিবারের পরিস্থিতি থেকে কেঁপে উঠেছে বাদশার বুকও।   ছ'তলার বিলাসবহুল মন্নতের বাজারদর ২০০ কোটি টাকার কম নয়। ২৪৪৮ বর্গমিটার জায়গাজুড়ে দাঁড়িয়ে রয়েছে শাহরুখের এই প্রাসাদ। এত প্রকাণ্ড একটা ইমারতকে প্লাস্টিকে মোড়া সহজ কথা নয়। কিন্তু রোগের ভয় তাও করালো বাদশাকে দিয়ে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.