হোম আইসোলেশনের নয়া গাইডলাইন কেন্দ্রের
এপ্রিল মাসের শেষে কম উপসর্গ করোনা রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসার একটি গাইডলাইন প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রক। তবে করোনার ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এবার হোম আইসোলেশনে কম উপসর্গ থাকা করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নয়া গাইডলাইন বেধে দিল কেন্দ্র।
নয়া এই গাইডলাইনে বলা হয়েছে, এবার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে না। তবে ৬০ বছরের ঊর্ধ্বে কম উপসর্গ থাকা নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি সাপেক্ষে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে। একইভাবে এইচআইভি পজিটিভ ও ক্যানসার রোগীদের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।
এছাড়াও ডায়াবেটিস-সহ একাধিক রোগে আগে থেকে আক্রান্তদের ক্ষেত্রে তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা করা বেশি জরুরী। তাঁদের থেকে করোনার সংক্রমণ ছড়ানোর প্রবণতা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও কেন্দ্রের এই নয়া গাইডলাইনে বলা হয়েছে, স্বাস্থ্য দফতর থেকে রোজ রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে আর য়ার তার সাথে সাথে সেই রোগীর শারীরিক অবস্থার রেকর্ড কোভিড পোর্টালে আপডেট করতে হবে।
Post a Comment