এবার করোনা ঠেকাতে সোনার মাস্ক - The News Lion

এবার করোনা ঠেকাতে সোনার মাস্ক



করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। তারমধ্যে সোনার দামও প্রায় পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই। তবে তাতে কি যায় আসে সোনাপ্রেমীদের কাছে। আর এইরকমই এক সোনাপ্রেমী তিন লক্ষ টাকা দিয়ে বানিয়ে ফেলেছেন সোনার মাস্ক।




মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি চিনচওয়াড় এলাকার বাসিন্দা শঙ্কর কুরাদে নিজের জন্য একটি সোনার মাস্ক তৈরি করেছেন। দিব্যি সেটি পরেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।  কুরদে বলছেন২.৮৯ লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর এই মাস্ক বানাতে। খুব পাতলা পাতলা সোনার পাত দিয়ে স্তর বানানো হয়েছে মাস্কে। পরতে কোনও অসুবিধাই হয় না। রয়েছে শ্বাস নেওয়ার জন্য সূক্ষ্ম ছিদ্রও।




তবে নিজেই জানাচ্ছেন এই মাস্ক আদৌও কার্যকরী কিনা তা জানেন না তিনি।  সোনার প্রতি প্রেম থেকেই এটী করা। শুধু তিনিই নন, তাঁর বাড়ির প্রত্যেকেই সোনা পরতে ভালবাসেন, তা সে যা দামই হোক না কেন। কুরদের দাবি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তিকে রুপোর তৈরি মাস্ক পরতে দেখে সোনা দিয়ে সেটি তৈরি করার পরিকল্পনা করেন তিনি।    সাড়ে পাঁচ পাউন্ড সোনা রয়েছে এই সোনার মাস্কের মধ্যে।সোনার মাস্ক করোনা ঠেকাতে পারবে কীনা তা জানা নেই তাঁর। তবে সরকার নির্দেশিত সব নিয়ম তাঁরা পালন করছেন বলে জানান এই ব্যক্তি।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.