বেসরকারি স্কুলের ফি নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের - The News Lion

বেসরকারি স্কুলের ফি নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের




বেসরকারি স্কুলগুলির ফি সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এর আগেও রাজ্য সরকারের তরফে বারবার বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে আরও মানবিক হওয়ার বার্তা দেওয়া হয়েছিল। তাতেও কাজ হয়নি। তাই এবার কড়া হতে হল রাজ্য সরকারকে। 



 নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর জানাল, টিউশন ফি ছাড়া আর কোন কোন ফি স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। নির্দেশিকা অমান্য করলে স্কুলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


নির্দেশিকায় জানানো হয়েছে, পরিবহণ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ফি নেওয়া যাবে না। কোনও ফি বৃদ্ধি করা যাবে না। অনলাইন ক্লাস থেকে বাদও দেওয়া যাবে না পড়ুয়াদের। কোনও পড়ুয়ার ফি দিতে দেরি হলে তা মানবিকতার সঙ্গে বিচার করতে হবে। জরিমানা চাপিয়ে দেওয়া চলবে না।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.