দেশে এটিই প্রথম রাজ্য যারা কমিউনিটি সংক্রমণের কথা ঘোষণা করল - The News Lion

দেশে এটিই প্রথম রাজ্য যারা কমিউনিটি সংক্রমণের কথা ঘোষণা করল



দেশে এটিই প্রথম রাজ্য যারা কমিউনিটি সংক্রমণের কথা ঘোষণা করল। আর সেই রাজ্যটি হল  কেরল।  তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল কেরল সরকার। জানানো হয়েছে শুধু শহর বা শহরাঞ্চল কেন্দ্রিক সংক্রমণ হচ্ছে না। এবার সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলেও। মূলত উপকূলীয় এলাকায় এই সংক্রমণ বেশি নজরে পড়ছে।

গত সপ্তাহেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন দেশের মদ্যে প্রথম রাজ্য হল কেরল, যারা কমিউনিটি সংক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই করোনা সংক্রমণ ধরা পড়ে।



সরকারি তরফে বিবৃতি দিয়ে কেরল জানিয়েছে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে করোনার সেকেন্ড ওয়েভের সঙ্গে মোকাবিলা করতে। দেশজুড়ে উঠে গিয়েছে লকডাউন। শুরু হয়েছে আন্তঃরাজ্য চলাচল। বন্দে ভারত মিশনের আওতায় অনাবাসী ভারতীয়রাও ফিরছেন দেশে। রাজ্য সরকার জানাচ্ছে কমিউনিটি সংক্রমণ শুরু হওয়ার পিছনে এটাই মূল কারণ।
রাজ্য সরকারের নজরে এখন পুনথুরার মত উপকূলবর্তী কিছু গ্রাম, যেখানে রেকর্ড হারে করোনা সংক্রমণ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, আইএএস অফিসার রাজীব সদানন্দন জানান, এই ধরণের ঘটনা ঘটবে, তা কেরল বুঝতে পেরেছিল। ত্রিবান্দ্রামের কাছে এই ক্লাস্টারেই প্রথম শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। কন্যাকুমারীর একটা অংশেও ছড়িয়েছে করোনা। যেখানে সংক্রমণের উৎস বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
সংক্রমণ ঠেকাতে তৈরি করা হয়েছে মেডিকাল আর্মি।বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কেরল সরকার।




> বেসরকারি হাসপাতালগুলিকে নিজেদের শয্যাসংখ্যার ২০ শতাংশ করোনা আক্রান্তদের জন্য রাখতে বলা হয়েছে।


> ৮ হাজার মানুষকে মেডিক্যাল আর্মিতে রাখা হয়েছে।

> সমীক্ষা ও নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।

> ডোর টু ডোর সার্ভে চালানো হচ্ছে

> মাস্ক ব্যবহারে কঠোরতা আনা হয়েছে।

 > কনটেনমেন্ট জোনগুলিকে ঘিরে রাখা হয়েছে।

>কড়া প্রহরা দেওয়ার জন্য বিশাল সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.