বাংলাদেশে নৌবাহিনীর নতুন প্রধান হলেন শাহীন ইকবাল
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে। আজ শনিবার বিকালে জারি হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ২০২০ থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।একই দিন পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

Post a Comment