করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রীও - The News Lion

করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রীও





ঢাকা প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি।নিজের করোনামুক্তির সুখবর ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি।





শুক্রবার ফেসবুকে এক পোস্টে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।’দ্বিতীয় দফায় পজিটিভ ফলাফল আসে মাশরাফির স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মাশফারি।অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।উল্লেখ্য, দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার।





গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরইমধ্যে জানা যায়, মাশরাফির পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.