করোনা আক্রান্তের জন্য হাসপাতালে ভর্তি করা হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে
করোনা আক্রান্ত হওয়ার কারনে হাসপাতালে ভর্তি করা হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। শিবরাজ সিং চৌহানের একাধিক টেস্টও করা হয়েছে। খুব শীঘ্রই সেই রিপোর্টও চলে আসবে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের রিপোর্ট পজিটিভ আসতেই তাঁর পরিবারের সমস্ত সদস্যের করোনা টেস্ট করা হয়। টেস্ট করা হহয় তাঁর স্ত্রীয়েরও। পরিবারের সমস্ত সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাও পরিবারের সমস্ত সদস্যকে ১৪ দিনের হোম আইসোলেনে থাকার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার করোনা আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
শনিবার ট্যুইট করে নিজেই সে কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান. তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। পরপর বেশ কয়েকটি ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই করোনার বেশ কয়েকটি লক্ষ্মণ তিনি বুঝতে পারছিলেন বলে জানান। এরপরেই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজেটিভ আসে শনিবার সকালে। এরপরেই নিজের শারীরিক পরিস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুইট করেন শিবরাজ।

Post a Comment