রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি
রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো উত্তরবঙ্গের ৫ জেলায়। ভারী বৃষ্টির কারনে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোনও ভারী বৃষ্টির সতর্কতা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা। একইসঙ্গে জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা ২৮ জুলাই থেকে।আগামী ২৮ জুলাই, মঙ্গলবার থেকে ফের বদলে যেতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। প্রথম ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী বৃষ্টি। তার পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। বাড়তে পারে নদীগুলির জলস্তর। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী ৪৮ ঘন্টায় জন্য দক্ষিণবঙ্গের কোথাও কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Post a Comment