গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী নির্মলা মিশ্র
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জানা যাচ্ছে, রবিবার রাতে হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন নির্মলা মিশ্র। গুরুতর অবস্থা দেখে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্ত।
২০১৮ সালের মে মাসেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়িকা। সেসময়ে ফুসফুসে জল জমায় শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণেই ৮২ বছরের গায়িকার অবস্থা বেশ সংকটজনক। প্রসঙ্গত, তাঁর গাওয়া এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গানটি এখনও মানুষের স্মৃতিপটে অক্ষত। ওড়িশার বেশ কিছু ছবিতে ৬০-৭০ এর দশকে তিনি প্লেব্যাক গেয়েছিলেন। তাই তাঁকে ওড়িয়া ছবির লতা মঙ্গেশকর বলা হতো। এ
ছাড়াও তাঁর গাওয়া ও তোতা পাখি রে গানটিও আজও বাঙালির প্রিয় গানগুলির মধ্যে অন্যতম। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে নির্মলা মিশ্র অন্যতম নাম। এর আগে,নির্মলা মিশ্রের অসুস্থতার খবর শুনে পাশে দাঁড়ায় রাজ্য সরকার। অসুস্থতার জেরে শয্যাশায়ী হয়ে পড়েন স্বর্নণযুগের এই শিল্পী। অসুস্থতার যন্ত্রণা এতটাই ছিল যে একটা সময় ‘গান’ই যেন তাঁর কাছে ওষুধ হয়ে ওঠে। বাংলা চলচ্চিত্রে ‘শ্রী লোকনাথ’ চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে শুরু হয় নির্মলা মিশ্রের পথ চলা।

Post a Comment