রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস ভাবেন রাজ্যপাল, বললেন জ্যোতিপ্রিয়
অরূপ অধিকারী ; রাজ্যপাল একটি দলের সাংসদ ছিলেন। সেই দলের মতই কথা বলছেন। রাজভবনটাকে উনি বিজেপির পার্টি অফিস ভাবেন। রাজ্য পালের টুইট সম্পর্কে বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সোমবার সকালে উত্তর ২৪ পরগনার হারড়া কৈপুকুর একালায় মাস্ক বিলি করতে এসে রাজ্যপালের পাশাপাশি দিলীপ ঘোষকে ফের অশিক্ষিত বলেল কটাক্ষ করেন। তিনি বলেন, দিলীপ বাবুর এমন কথাবার্তা, শিক্ষার যোগ্যতা যার নেই তারাই এমন বলেন। যে যা বলুক তাতে আমরা আমল দেই না। আমার করোনাকে জয় করবোই।
সাংবাদিকদের প্রশ্নে সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা জিজ্ঞেস করলে উত্তর দিয়ে বলেন আমি পাঁচজন নিয়ে বেরোতে বলেছিলাম এত লোক নিয়ে বেরোতে বারণ করেছি চেষ্টা করছি সামাজিক দূরত্ব মেনে চলার।

Post a Comment