বারুইপুরে অশুভ শক্তির কাণ্ড - The News Lion

বারুইপুরে অশুভ শক্তির কাণ্ড




বারুইপুর নিবাসী এক পুলিশকর্মীর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যেখানে সেখানে জ্বলে উঠছে আগুন। কারণ খুঁজতে গিয়ে হতভম্ব পরিবার। না আগুন লাগার কোনও কারণই খুঁজে পাচ্ছেন না তাঁরা।  নিজে পুলিশে কাজ করলেও এহেন ঘটনার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না বাড়ির কর্তা। ফলে আতঙ্কে ভুগছে গোটা পরিবার।  পরিবার সূত্রে খবর আগে সব স্বাভাবিক ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে এমন কাণ্ড ঘটছে। রাত ৯ টার আগেই এমন কাণ্ড ঘটছে বলে জানিয়েছেন তাঁরা।




অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যে তাঁরা দ্বারস্থ হয়েছে প্রশাসনের। পুলিশের কাছে পরিবারের দাবি, হঠাৎ করেই বাড়ির গামছা, জানলার পর্দায় আগুন লেগে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বাড়িতে পুজোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।




ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন বিজ্ঞানমঞ্চের সদস্যরা। তাঁরা সেখান থেকে বিভিন্ন পুড়ে যাওয়া জিনিসের নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু এখনও রহস্য ভেদ হয়নি।  ওই পুলিশকর্মী বলেছেন, এখন ছোটখাটো আগুন লাগলেও এর ফলে যে কোনও সময় বড় বিপদ হয়ে যেতে পারে।তবে বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, কোনও মানুষই এই ধরনের কাজ করছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.