নতুন করে লকডাউন, কড়াকড়ি বনগাঁ শহর জুড়ে
লাফিয়ে লাফিয়ে করনা আক্রান্ত সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সেই করণের সপ্তাহে দুদিন লোকজনের ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথম দফায় বৃহস্পতি ও শনিবার লক ডাউনের কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সেইমতো আজ বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন সফল করতে বনগাঁ শহরে সক্রিয় ভূমিকায় বনগাঁ পুলিশ প্রশাসন। বনগাঁর বিভিন্ন প্রান্তে বসেছে পুলিশ পাহারা। রাস্তায় নেমেছেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার। রাস্তায় বেরনো প্রতিটি মানুষ ও যানবাহন কে দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। উপযুক্ত কারণ না দেখাতে পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট।

Post a Comment