গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক হাজার, মৃত ২৭ জন
পশ্চিমবাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের
সংখ্যা ছাড়াল ১০০০। এই প্রথমবার রাজ্যে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা।
গত ২৪
ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০৮৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। ফলে
এদিন সর্বোচ্চ আক্রান্ত ও মৃত দুটিতেই রেকর্ড করল রাজ্য।
বৃহস্পতিবার রাজ্য
স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা
১০৮৮ জন।ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫,৯১১ জনে ।

Post a Comment