নেপালে বন্ধ হলো ভারতীয় চ্যানেল
ভারতের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছে নেপাটছকখনও উত্তরাখন্ডে ভারতের
রাস্তা তৈরিতে বাধা আবার কখনও বিহারে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে নেপাল সরকার। এই
পরিস্থিতিতে আরও কড়া পদক্ষেপ নেপাল সরকারের।
নেপাল সরকারের তরফে অভিযোগ
করা হয়েছে যে,
নেপাল সরকার এবং সে দেশের
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম একতরফা ভাবে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে
যাচ্ছে বলেও অভিযোগ সে দেশের।
নেপালের মানচিত্রে
ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের
সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে
দেশের প্রধানমন্ত্রী। এই খবরগুলি সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে নিয়ে
এমন সিদ্ধান্ত নিল নেপাল।
নেপালে সমস্ত ভারতীয় সংবাদমাধ্যম না দেখানোর জন্যে বলা
হয়েছে সমস্ত কেবল অপারেটরদের। এমনটাই জানা গিয়েছে। আর সেই নির্দেশ আসার পরেই আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে নেপালের মাটিতে
সমস্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Post a Comment