এবার ভার্চুয়াল গার্ল আপ লিডারশিপ সামিটে প্রিয়াঙ্কা - The News Lion

এবার ভার্চুয়াল গার্ল আপ লিডারশিপ সামিটে প্রিয়াঙ্কা





এবার ভার্চুয়াল গার্ল আপ লিডারশিপ সামিটে বিশেষ অতিথি হচ্ছেন বলিউড অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়া।  মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।





সেই সঙ্গে প্রিয়াঙ্কা জানিয়ে দিয়েছেন, যে পটভূমি থেকেই একজন মহিলা  উঠে আসুন না কেন, নিজের শক্তি দিয়ে বিশ্বজুড়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন। প্রিয়াঙ্কা জানান, ১৩ থেকে ১৫ জুলাই আয়োজন হচ্ছে শীর্ষ মহিলা  নেতাদের নিয়ে গার্ল আপ লিডারশিপ সামিট। সেখানে যোগ দিচ্ছেন তিনিও।







সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কার বন্ধু ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল। এ ছাড়া রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, অভিনেত্রী জমিলা জামিল প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.