মালদায় বিজেপি ও কংগ্রেস ছেড়ে ১০০০ নেতা কর্মী যোগ দিলো তৃণমূলে
মালদার রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও কংগ্রেস ছেড়ে ১০০০ নেতা-কর্মী যোগ দিলো তৃণমূলে। এর ফলে ওই দুই বিধানসভা কেন্দ্রে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেলে বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর এলাকার প্রায় সাড়ে ৬০০ জন বিজেপি নেতাকর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
পাশাপাশি শুক্রবার সকালে বাহারাল এলাকার কংগ্রেসের প্রাক্তন এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ৪০০ কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। দুটি অনুষ্ঠানই উপস্থিত হয়েছিলেন স্থানীয় তৃণমূলের যুব নেতা মহম্মদ ইয়াসিন।

Post a Comment