সামাজিক বিধি মেনেই আড্ডা জমছে কলকাতার কফি হাউসে - The News Lion

সামাজিক বিধি মেনেই আড্ডা জমছে কলকাতার কফি হাউসে





কড়া নিরাপত্তা আর সামাজিক সুরক্ষা বজায় রেখেই বৃহস্পতিবার থেকে কলকাতা শহরের খুলেছে ঐতিহ্যবাহী কফি হাউস। সাজানো-গোছানো কাপ প্লেট না থাকলেও কফির স্বাদ কিন্তু একই আছে। দীর্ঘদিনের বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে কাগজের কাপে চুমুক দিয়ে যেন আড্ডা ফিরছে কফি হাউসে।





বাঙালির চিরন্তন আড্ডার ঠিকানা কলেজ স্ট্রিটের কফি হাউস। করোনা প্রাণ কেড়ে নিয়েছিল এই কফি হাউজের আড্ডার। দীর্ঘদিন পর নিয়ম কাননের মধ্য দিয়েই সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাগজের কাপে চুমুক দিতে দিতে আবার স্বাভাবিক জীবনে আড্ডা ফিরছে কফি হাউজের।





বাইরে থেকে কর্তৃপক্ষ নোটিশ সাঁটিয়ে রেখেছেন, 'নো মাস্ক, নো এন্ট্রি'। ভেতরে দেওয়ালে দেওয়ালে লেখা, মানতে হবে সামাজিক দূরত্ব। তাই গোল করে ১০-১২ জনের একসঙ্গে বসার সুযোগও নেই। কর্তৃপক্ষের কড়া নির্দেশ, একটি টেবিলে দুজন। কাচের গ্লাসে জল, স্টিলের চামচ, চিনেমাটির সাদা কাপ-প্লেটও আপাতত পাট চুকিয়েছে। করোনার থাবায় এখন এসে জুটেছে কাগজের কাপ। টেবিলে টেবিলে আর মেনু লিস্ট নেই। আছে দেয়ালে সাঁটানো।





তবে কফির স্বাদ কিন্তু একই আছে। সেই সঙ্গে পকোড়া, স্যান্ডউইচ, ওমলেট, টোস্ট। তবে পরিস্থিতি অনুযায়ী খাবারের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো-অপারেটিভ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সাফ কথা, মানুষজন না এলে বিক্রিবাটা হবে না, তখন কর্মচারীদের বেতন দিতে গিয়ে সমস্যায় পড়তে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.