চিকিতসক দিবসে চিকিতসকদের ধন্যবাদ জানালেন সলমন - The News Lion

চিকিতসক দিবসে চিকিতসকদের ধন্যবাদ জানালেন সলমন



আজ পালন হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। বিশেষ এ দিনে ডাক্তারদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।বুধবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন সালমান খান।





লিখেছেন, ‘আজ চিকিৎসক দিবস। জাতীয় চিকিৎসক দিবসে আপনাদের কর্মনিষ্ঠা ও সেবার জন্য আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সহায়তা করার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ, এই মহামারিতে আমাদের দেশের শক্তিশালী স্তম্ভ হওয়ার জন্য!’




ভারতে প্রতিবছর ১ জুলাই চিকিৎসকদের সম্মানে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন হয়। ভারতে প্রথম জাতীয় চিকিৎসক দিবস উদযাপন হয় ১৯৯১ সালের জুলাইয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.