ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কান উপদ্বীপ
ফের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ৭.৮ ম্যাগনিটিউড। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি যে, উৎপত্তি স্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, বুধবার সকাল ৬ টা ১২ নাগাদ অ্যাংরেজ থেকে প্রায় ৫০০ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং পেরিভিলের দূরবর্তী বসতি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পূর্ব দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 300 কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই ভূমিকম্পের তীব্রতা এততাই বেশি ছিল যে, কয়েকশো মাইল দূরেও এর কম্পন অনুভূত হয়। বেশ অনেকক্ষণ ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে।”
Post a Comment