জন্মদিনে আরমান
আরমান মালিকের জন্ম ২২ জুলাই ১৯৯৫। আরমান গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এর পুত্র সন্তান এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক এর ভাই হন। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে।
তিনি একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, যিনি পূর্বে ভারতের ইউনিভার্সাল মিউজিকের ব্যানারে গান গেয়েছেন এবং বর্তমানে টি-সিরিজের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সা রে গা মা পা লিটল চ্যাম্পস এর একজন চূড়ান্ত প্রতিযোগী হিসেবে আরমান দর্শকদের ভোটের মাধ্যমে অষ্টম স্থান অধিকার করেন।
কর্মজীব্নে বাণিজ্যিকভাবে ২০০ এর উপরে গান গেয়েছেন এবং ১৬টির মত জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। যেমন: চেইন কুলি কি মেইন কুলি, চিল্লার পার্টি, "হিরো" ডব্লিউ, জয় হো, ভূতনাথ, রক্ত চরিত্রা, ছাড়া আরও অনেক। আরমান মালিক শ্রেষ্ঠ নবাগত বিভাগে চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরে উভয় ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ বার গিমা পুরস্কার পেয়েছেন।
Post a Comment