বিশ্বভারতীতে সানিটাইজেশন
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে শনিবার শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসে সম্পন্ন হল সানিটাইজেশন প্রক্রিয়া! উল্লেখ্য, গত২৯ শে জুন বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের এক কর্মীর অসুস্থতা, বাকিদের উদ্বেগ বাড়ায়। করোনা আতঙ্কে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস ও সেন্ট্রাল লাইব্রেরী।
তার ১২ দিন পর শনিবার উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী সোমবার থেকে স্বাভাবিক হবে কাজকর্ম জানান তিনি।

Post a Comment