তিস্তার জল প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২৪ সেমি. ওপর দিয়ে - The News Lion

তিস্তার জল প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২৪ সেমি. ওপর দিয়ে






ঢাকা প্রতিনিধি : চতুর্থ দফায় আবারও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর জল। আজ শনিবার সকাল ছয়টা থেকে তিস্তা নদীর জল নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।








জল বেড়ে যাওয়ায় তিস্তা চরবেষ্টিত গ্রামগুলোর পাজল বন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ।নীলফামারীর ডালিয়া জল উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র এসব তথ্য জানায়। তারা জানায়, শুক্রবার রাত থেকে তিস্তা নদীর জল বাড়তে থাকে। যা শনিবার সকাল ছয়টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।







জলের গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তার জল বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার তিস্তা নদী সংলগ্ন পাঁচটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের চেয়ারম্যানরা।






এদিকে, কিছামত ছাতনাই, ঝাড়সিঙ্গেশ্বর, চড়খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, পশ্চিম খড়িবাড়ী, তিস্তা বাজার, বাইশপুকুর, ছাতুনামা, ভেন্ডাবাড়ি এলাকার পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানকার মানুষজন ও গবাদি পশুদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতীফ জানান ভারতের গজলডোবা থেকে হু হু করে জল বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




জল উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানের পাহাড়ি ঢলে তিস্তা ভয়ংকর রুপ ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.