ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার
আরুবা দ্বীপের কাছে ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার। সোমবার ডাচ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় পাইলট সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ওই কপ্টারে মোট চারজন ছিলেন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে, তা এখনও বোঝা যায়নি।
জানানো হয়েছে, ওই কপ্টারটি উপকূল এলাকায় নজরদারি চালাচ্ছিল। দ্বীপের উপকূলে প্রায় ১২.৫ কিমি দূরে এটি ভেঙে পড়ে।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন, ৩৪ বছর বয়সী পাইলট ক্রিস্টিন মার্টেনস এবং ৩৩ বছরের ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। কপ্টারের বাকি দুই সদস্যের আঘাত গুরুতর না বলে জানানো হয়েছে।কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়ে গিয়েছে।

Post a Comment