আজ ২১ জুলাই, তৃনমূলের শহীদ দিবস, ভার্চুয়াল সভ্য বক্তব্য রাখবেন মমতা - The News Lion

আজ ২১ জুলাই, তৃনমূলের শহীদ দিবস, ভার্চুয়াল সভ্য বক্তব্য রাখবেন মমতা





আজ ২১ জুলাই।তৃনমূলের শহীদ দিবস।   ১৯৯৪ সাল থেকে টানা ২১ জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে সভা হয়ে আসছে। প্রথমে যুব কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস এই সভার উদ্যোক্তা। করোনার কারনে এবারই তাতে ছেদ পড়ল। এবার আর জমায়েত নয়।






টেলিভিশন ছাড়াও এবার তৃণমূলের হাতিয়ার নিজেদের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবে। এদিন সোশ্যাল মিডিয়াই তৃণমূল নেত্রীর রাজনৈতিক বার্তা পৌঁছে দেবে তৃণমূল নেতা, কর্মী, সমর্থক তথা সাধারণ মানুষের কাছে।









প্রতিবছর ২১ জুলাই পালন করতে ধর্মতলায় প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় একসপ্তাহ আগে থেকেই। একাধিক স্টেজ তৈরি করা হত ভিক্টোরিয়া হাউজের সামনে। কোনওটা তৃণমূলের নেতা নেত্রীদের জন্য তো, কোনও সাংবাদিকদের জন্য। এছাড়াও সল্টলেক স্টেডিয়াম, শিয়ালদহ, হাওড়া স্টেশনেও থাকত তৃণমূলের ক্যাম্প। এবার আর সেই ব্যস্ততা নেই।







দলীয় অফিসে লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন সাধারণভাবে প্রতিবছর দূরের জেলায় তৃণমূলের কোনও কোনও অফিসে নেত্রী বক্তব্য শুনতে জায়ান্ট স্ক্রিন লাগানো হত।






কিন্তু এবার প্রায় সর্বত্রই লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। এবার আর ভিড়ের ছবি নয়, সাফল্য মাপবে লাইক, ভিউ, শেয়ার এবার আর ভিড়ের ছবি দিয়ে সাফল্য মাপা যাবে না। এর জন্য তৃণমূল নেতা, কর্মী, সমর্থকদের পুরোপুরি নির্ভর করতে হবে লাইক, ভিউ, শেয়ারের ওপর।







তবে তৃণমূলের আশা এবার আগেকার সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারবেন তাঁরা। ২০২১-এর আগে শেষ ২১ জুলাই এদিন দুপুর ১ টা থেকে তৃণমূলের কর্মসূচি শুরু হয়ে যাবে। দুপুর ২ টোয় ভার্চুয়াল সভা শুরু করবেন তৃণমূল নেত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.